News71.com
 Bangladesh
 08 Aug 16, 07:45 PM
 399           
 0
 08 Aug 16, 07:45 PM

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় দুই অটোরিক্সার ৭ যাত্রী আহত

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় দুই অটোরিক্সার ৭ যাত্রী আহত

নিউজ ডেস্ক: রাজশাহীর চারঘাটে ট্রেনের ধাক্কায় দুটি অটোরিকশার ৭ জন যাত্রী আহত হয়েছেন। আজ সোমবার দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে উপজেলার হলিদাগাছী রেলক্রসিংয়ে এই দুর্ঘটনার ঘটনা ঘটে। এতে করে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চারঘাট থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ বলেন, আজ দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে ট্রেন যাওয়ার জন্য হলিদাগাছী রেলক্রসিংয়ের গেটম্যান সড়কে ব্যারিকেড দেন। তখন এই সময় রেলক্রসিংয়ের পাশে কিছু রিকশা-অটোরিকশা ট্রেন চলে যাওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে ছিল।

এমন সময় ব্রেকফেল করা একটি ট্রাক পেছন থেকে এসে প্রথমে সিএনজি চালিত একটি অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এই অটোরিকশাটি তখন সামনের একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে করে এই দুটি অটোরিকশায় গিয়ে রেললাইনের ওপর পড়ে। তখন ট্রেন এসে অটোরিকশা দুটিকে ধাক্কা দিয়ে রেললাইনের নিচে ফেলে দেয়।

তিনি আরও বলেন, এই ঘটনায় দুই অটোরিকশার ৭ জন যাত্রী আহত হয়েছেন। আর এদের মধ্যে আবদুল কুদ্দুস (৩৫), রাজিব হাসান (২৮) ও প্রশান্ত কুমার (৩০) নামে তিন জন যাত্রীকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন