
নিউজ ডেস্কঃ ‘জঙ্গি-সন্ত্রাস-ষড়যন্ত্র রুখবেই বাংলাদেশ’ এই স্লোগান নিয়ে জঙ্গি-সন্ত্রাস ও তাদের মদদ দাতাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ময়মনসিংহে মানববন্ধন করেছে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ। আজ সোমবার (০৮ আগস্ট) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত জেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
অ্যাড. আনিছুর রহমান খানের সভাপতিত্বে ও অ্যাড. নজরুল ইসলাম চুন্নুর সঞ্চালনায় অ্যাড. খালেকুজ্জামান, ওয়াজেদুল ইসলাম, আব্দুল গফুর, কবির উদ্দিন ভুইয়া, গিয়াস উদ্দিন, আনোয়ার হোসেন খান, শেখ আবুল হাসেম, ফজলুল হক, এমদাদুল হক মিল্লাত এবং মোয়াজ্জেম হোসেন বাবুল সহ প্রমুখ এ মানববন্ধনে উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান সরকারকে এবং দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে নস্যাত করার জন্য আজকে জঙ্গিবাদের নাম করে একটি মহল বিশৃঙ্খলার চেষ্টা করছে। দেশের জনগণ ঐক্যবদ্ধ হলে দেশের জঙ্গি ও সন্ত্রাস দমন করা সহজ হবে। তাই এখন থেকেই এমন সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ্য হয়ে থাকতে হবে।