News71.com
 Bangladesh
 08 Aug 16, 07:54 PM
 349           
 0
 08 Aug 16, 07:54 PM

চামড়া শিল্প নগরীতে জমি বরাদ্দের দাবি উত্থাপন।।

চামড়া শিল্প নগরীতে জমি বরাদ্দের দাবি উত্থাপন।।

নিউজ ডেস্কঃ সাভারের হেমায়েতপুর আধুনিক চামড়া শিল্প নগরীতে চামড়া শিল্প সংশ্লিষ্ট সংগঠন সমূহের জন্য জমি বরাদ্দের দাবিতে সংবাদ সম্মেলন করেছে চামড়া শিল্প সংশ্লিষ্ট সংগঠন সমন্বয় কমিটি। আজ সোমবার (৮ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স রুমে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে চামড়া শিল্প সংশ্লিষ্ট সংগঠন সমন্বয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ বলেন, দেশের দ্বিতীয় বৃহত্তম বৈদেশিক মুদ্রা অর্জনকারী চামড়া শিল্প খুব শীঘ্রই সাভারে স্থানান্তর করা হচ্ছে। চামড়া শিল্পের সার্বিক উন্নয়নের লক্ষ্যে পরিবেশ বান্ধব আধুনিক চামড়া শিল্প নগরী গড়ে তোলার জন্য সরকার উদ্যোগ নিয়েছে।

এই বিশাল প্রকল্পটি গ্রহণ ও বাস্তবায়নের পূর্বে একটি আধুনিক চামড়া শিল্প নগরী গড়ে তোলার জন্য চামড়া শিল্পের হাজার হাজার অভিজ্ঞ ও দক্ষ শ্রমিক কর্মচারী, লেদার কেমিক্যাল ব্যবসায়ী, লেদার এন্ড গুডস ম্যানুফ্যাকচারার্স, লেদার কেমিক্যাল আমদানিকারক, চামড়া রপ্তানিকারক, লেদার ইঞ্জিনিয়ার্স এন্ড টেকনোলজিস্ট থেকে শুরু করে এই শিল্পের সাথে জড়িত হাজার হাজার লোককে বাদ দিয়ে শুধুমাত্র ট্যানারিগুলোকে নতুন চামড়া শিল্প নগরীতে জমি বরাদ্দ দিয়ে সরকার অদূরদর্শিতার পরিচয় দিয়েছেন। তিনি এ সময় বেশ কিছু দাবি-দফা উত্থাপন করেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, চামড়া শিল্প সংশ্লিষ্ট সংগঠন সমন্বয় কমিটির সদস্য সচিব সুজাউল করিম নিপু, সদস্য আফতাফ মোল্লা সহ প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন