News71.com
 Bangladesh
 08 Aug 16, 07:59 PM
 392           
 0
 08 Aug 16, 07:59 PM

গাংনীতে চাঁদার দাবিতে প্রবাসীর বাড়িতে বোমা হামলা।।

গাংনীতে চাঁদার দাবিতে প্রবাসীর বাড়িতে বোমা হামলা।।

নিউজ ডেস্কঃ দাবিকৃত চাঁদা না পেয়ে মেহেরপুরের গাংনী উপজেলার হেমায়েতপুর গ্রামের সৌদি প্রবাসী একরামুল হকের বাড়িতে বোমা হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। গতকাল রোববার (৭ আগস্ট) দিবাগত মধ্যরাত ২টার দিকে এ বোমা হামলার ঘটনা ঘটে। সৌদি প্রবাসী একরামুল হক ওই এলাকার আলী হোসেনের ছেলে।

এ প্রসঙ্গে একরামুল হোসেনের বাবা আলী হোসেন বলেন, কয়েকদিন ধরে সন্ত্রাসীরা মোবাইল ফোনে মোটা অংকের টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা গত রাতে বাড়ির দেয়ালে বোমার বিস্ফোরণ ঘটায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

অপরদিকে, একই এলাকার ঝোরপাড়া গ্রামে চাঁদার দাবিতে ভাঙড়ি ব্যবসায়ী তৈয়ব আলীর বাড়িতেও দুই দফা বোমা হামলা চালিয়েছে সন্ত্রাসীরা।

এ বিষয়ে তৈয়ব আলী বলেন, প্রায় এক মাস ধরে সন্ত্রাসীরা ২ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে। দাবিকৃত টাকা না দেওয়ায় আমার বাড়িতে দুই দফা বোমা হামলা চালিয়েছে তারা। এছাড়া আমার সন্তানকেও অপহরণের হুমকি দিচ্ছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, বোমা হামলার বিষয়টি খোঁজ নেওয়া হচ্ছে। চাঁদাবাজ ওই গ্রুপটির ব্যাপারে অনেক তথ্য আমাদের হাতে পৌঁছেছে। দ্রুতই এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন