
নিউজ ডেস্কঃ রাজশাহী মহানগরীতে পুলিশের বিশেষ অভিযানে ৫ শিবির কর্মীসহ ৩৫ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দেশি অস্ত্র উদ্ধার করা হয়। গতকাল রোববার রাত ৯টা থেকে আজ সোমবার ভোর ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আজ সোমাবার (০৮ আগস্ট) দুপুরে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও রাজপাড়া জোনের সহকারী কমিশনার (এসি) ইফতে খায়ের আলম অভিযানের বিষয়টি জানান। তিনি বলেন, জঙ্গি বিরোধী বিশেষ অভিযানে মহানগরীতে পাঁচ ছাত্রশিবির কর্মীসহ ৩৪ জনকে আটক করা হয়েছে।
আটক শিবিরকর্মীরা হলেন- বাগেরহাট জেলার কচুয়া বাধল গ্রামের কামরুজ্জামান (২২), রাজশাহী মহানগরীর ছোটবনগ্রাম উত্তরপাড়ার তিন সহোদর রায়হানুজ্জামান (২২), রোকনুজ্জামান (২৪), মারুফুজ্জামান (৩১), হড়গ্রাম নতুনপাড়ার এসএম শাহরুজ্জামন ওরফে রিংকু (৩২)।
এছাড়া বোয়ালিয়া, রাজপাড়া, মতিহার, ও শাহ মখদুম থানা পুলিশ অভিযান চালিয়ে আরও ৩০ জনকে আটক করে। এদের মধ্যে গ্রেফতারি পরোয়ানার আসামি, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীও রয়েছেন বলে জানান মহানগর পুলিশের এই কর্মকর্তা।