
নিউজ ডেস্ক : ঢাকা জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইসতিয়াক আহমেদ ফারুককে গ্রেফতার করেছে ধামরাই পুলিশ।সোমবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে তালতলা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ধামরাই পৌরসভার ছয়বাড়িয়া মহল্লার মো. সাইদুর রহমানের ছেলে।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানার সেকেন্ড অফিসার উপ পরিদর্শক (এসআই) মাসুদুর রহমান তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইসতিয়াক আহমেদ ফারুকের বিরুদ্ধে নাশকতাসহ ৬টি মামলা ও ৫টি গ্রেফতারি পরোয়ানা রয়েছে।