News71.com
 Bangladesh
 08 Aug 16, 09:17 PM
 424           
 0
 08 Aug 16, 09:17 PM

পদ্মা রেল সেতু নির্মাণে চীনের সাথে চুক্তি স্বাক্ষর

পদ্মা রেল সেতু নির্মাণে চীনের সাথে চুক্তি স্বাক্ষর

 

নিউজ ডেস্ক: পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ রেলওয়ে ও চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড এর মধ্যে আজ সোমবার বিকালে রাজধানীর রেল ভবনে এই চুক্তি সই করা হয়। বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আমজাদ হোসেন এবং নির্মাণকারী প্রতিষ্ঠান চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেডের পক্ষে ঝাং গুয়েকাই চুক্তিতে স্বাক্ষর করেন।

এই অনুষ্ঠানে রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নির্ধারিত সময়ের আগেই কাজটি শেষ করার অনুরোধ করেন। পদ্মা সেতু চালুর প্রথম দিন থেকেই যাতে করে ট্রেন চলতে পারে এই বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার জন্য অনুরোধ করেন তিনি। আর একইভাবে এই প্রকল্পে সহায়তার জন্য চীন সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। এই অনুষ্ঠানে রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফিরোজ সালাহ উদ্দিন ও বাংলাদেশে নিযুক্ত চায়নার এম্বাসেডর মা মিংকিয়াং সহ মন্ত্রণালয় ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই সময় উপস্থিত ছিলেন।

পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে ৩৪ হাজার ৯৮৮.৮৬ কোটি টাকা। আর এর মধ্যে বাংলাদেশ সরকার সংস্থান করবে ১০ হাজার ২৩৯.৮১ কোটি টাকা। আর বাকি ২৪ হাজার ৭৪৯.০৫ কোটি টাকার সংস্থান করবে চীন সরকার। আগামী ২০২২ সালের ৩০ জুনের এই এই প্রকল্পটি বাস্তবায়ন হওয়ার কথা রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন