News71.com
 Bangladesh
 08 Aug 16, 09:52 PM
 402           
 0
 08 Aug 16, 09:52 PM

যশোরে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ৫ শ্রমিকের মৃত্যু

যশোরে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ৫ শ্রমিকের মৃত্যু

 

নিউজ ডেস্ক: যশোরের কেশবপুরে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ৫ জন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকাল ৫টার দিকে সাহাপুর গ্রামে অজিয়ার মোড়লের বাড়িতে এই ঘটনা ঘটে।

এই ঘটনায় নিহতরা হলেন: উপজেলার বরণডালি গ্রামের আহাদ আলী গাজী (৪৫), তার ছেলে শফিকুল ইসলাম (২৩), সাহাপুর গ্রামের আব্দুল হামিদ (২২), ইকবাল হোসেন (৩৫) ও আল আমিন (২৮)।

এই বিষয়ে জানা গেছে, কয়েকদিন আগে অজিয়ার মোড়লের বাড়িতে একটি সেপটিক ট্যাংক নির্মাণ করা হয়েছে। পরে আজ বিকালে ওই ট্যাংকের ছাদ জমানোর কাজে ব্যবহৃত বাঁশ ও কাঠ খুলতে প্রথমে ৩ জন শ্রমিক নামেন। তারা না উঠলে কিছুক্ষণ পর নামেন শফিকুল ইসলাম। তিনিও না ওঠায় নামেন তার বাবা আহাদ আলী গাজী। তাদের সাড়াশব্দ না পেয়ে বাড়ির লোকজনের চিৎকারে প্রতিবেশিরা গিয়ে ৫ জনের লাশ উদ্ধার করে। ট্যাংকের ভেতরের বিষাক্ত গ্যাসে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন