News71.com
 Bangladesh
 08 Aug 16, 11:48 PM
 402           
 0
 08 Aug 16, 11:48 PM

মাদারীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি।।

মাদারীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি।।

নিউজ ডেস্কঃ মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ২০টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। এতে প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা। মাদারীপুর, রাজৈরের খালিয়া ও ভাঙ্গা ফায়ার সার্ভিস ষ্টেশনের কর্মী এবং স্থানীয় বাজারের ব্যবসায়ীরা প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনে।

জানা যায়, আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের লস্কর মার্কেটের বিসমিল্লাহ ডেকরেটরে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এরপর আগুন ছড়িয়ে পড়ে পুরো মার্কেটে। এতে হাবিব ডেকরেটর, বাদল সাহার গোডাউন, পুস্প গার্মেণ্টস, সেলিম ফার্মেসীসহ ২০ দোকান সম্পূর্ণ পুড়ে যায়। এ সময় শরিফ ছাতা ফ্যাক্টরি নামে একটি ছাতা তৈরির কারখানাও পুড়ে যায়। ফ্যাক্টরীর মালিক আলমগীর হোসেন আগুনে ঝলসে গেছেন। তাকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

টেকেরহাট বনিক সমিতির সভাপতি শিবনাথ সাহা বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অগ্নিকাণ্ডে ২০টি দোকান ও একটি ছাতা তৈরির কারখানা পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূচনা হয়েছে বলে তিনি জানান।

রাজৈর থানার ওসি মো. কামরুল হাসান বলেন, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ও স্থানীয়রা প্রায় ২ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। ব্যবসায়ীদের তথ্যমতে ক্ষয়ক্ষতির পরিমান ২ কোটি টাকা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন