News71.com
 Bangladesh
 08 Aug 16, 11:58 PM
 396           
 0
 08 Aug 16, 11:58 PM

কুমিল্লার চৌদ্দগ্রামে জঙ্গিবাদ বিরোধী সমাবেশ।।

কুমিল্লার চৌদ্দগ্রামে জঙ্গিবাদ বিরোধী সমাবেশ।।

নিউজ ডেস্কঃ কুমিল্লার চৌদ্দগ্রামে জনপ্রতিনিধি শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীদের নিয়ে জঙ্গিবাদ বিরোধী বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার উপজেলার কাশিনগর বিএম উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপসচিব ও কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ গোলামুর রহমান। কাশিনগর ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহিদুল ইসলাম, চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল ফয়সল।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কাশিনগর আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আয়াত উল্যাহ নুরী, কাশিনগর বিএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউনুছ মিয়া। যুবলীগ নেতা রফিকুল ইসলাম ও ছাত্রলীগ নেতা শাহ আলমের যৌথ পরিচালনায় এসময় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোখলেছুর রহমান, সেক্রেটারী মাসুদুল আলম মাসুদসহ বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। কাশিনগর ইউনিয়ন পরিষদ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে সমাবেশটির আয়োজন করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন