
নিউজ ডেস্কঃ বেনাপোল স্থল বন্দর থেকে সরকার কোটি কোটি টাকা রাজস্ব আয় করলেও যানজটসহ নানা সমস্যায় জর্জরিত এই বেনাপোল স্থল বন্দর। বেনাপোল বন্দরে জায়গা সংকটের কারণে আমদানিকৃত পণ্য নিয়ে ভারত থেকে আসা সকল পরিবহন এবং বন্দর থেকে লোড হওয়া সকল পরিবহনে গত রবিবার থেকে গত বৃহস্পতিবার চেকপোস্ট থেকে বাজার পর্যন্ত যানজট তীব্র আকার ধারণ করে।
এতে করে আন্তর্জাতিক এই চেকপোস্ট দিয়ে ভারতগামী দেশি বিদেশি পাসপোর্ট যাত্রী এবং সীমান্ত দেখতে আসা পর্যটকরা পড়েন বিপাকে রয়েছে। বেনাপোল বাজার থেকে চেকপোস্টের দূরত্ব মাত্র ১কি.মি। কিন্তু যানজটের কারণে স্থানীয় অটো ভ্যান রিকশা যাত্রীদের উঠিয়ে সময়মতো পৌঁছে দিতে পারে না তাদের। কখনো কখনো ২/৩ ঘণ্টা যাত্রীদের এসব পরিবহনে বসে থাকতে হয়।
এই বিষয়ে এলাকাবাসীরা বলেছেন, বেনাপোল স্থল বন্দর থেকে সরকার প্রতিবছর কোটি কোটি টাকা রাজস্ব আদায় করলেও বন্দর উন্নয়ন টার্মিনালসহ অন্যান্য অবকাঠামো উন্নয়নের ব্যাপারে নজর না থাকায় নানা সমস্যায় জর্জরিত বৃহত্ বন্দরটি। আবার অনেক সময় মুমূর্ষু রোগীকে নিয়ে হাসপাতালে যেতে পড়তে হয় অনেক বড় সমস্যায়। এর কারণ এম্বুলেন্সসহ ছোট কোনো পরিবহন প্রবেশ করতে পারে না। তেমনি ভারতে চিকিত্সা করতে যাওয়া রোগীরা পড়ে বেশি অসুবিধায়।
আবার এদিকে বর্ষা মৌসুমে ওয়ার হাউজের শেডের ভিতর জল-কাদায় এমন অবস্থা হয় যে আমদানি পণ্য নিয়ে বিপদে পড়েন ব্যবসায়ীরা। বৃষ্টিতে ভিজে তাদের আমদানি পণ্যের গুণগত মান নষ্ট হয়ে লোকসান গুণতে হয়। এতে বেনাপোল বন্দর পরিচালক নিতাই চন্দ্র সেন বলেন, বেনাপোল বন্দরের অবকাঠামো এবং যানজট নিরসনের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেছি। আশা রাখি সমস্যার সমাধান হয়ে যাবে।