News71.com
 Bangladesh
 09 Aug 16, 12:24 PM
 360           
 0
 09 Aug 16, 12:24 PM

এনায়েতপুরে বিদ্যুতস্পৃষ্টে মৃত তাঁত শ্রমিক।।

এনায়েতপুরে বিদ্যুতস্পৃষ্টে মৃত তাঁত শ্রমিক।।

নিউজ ডেস্কঃ সিরাজগঞ্জের এনায়েতপুরে বিদ্যুতস্পৃষ্টে ইউসুফ আলী (২৮) নামের এক তাঁত শ্রমিক মারা গেছে। সে খোকশাবাড়ি গ্রামের আব্দুল কাদের সরকারের ছেলে।আজ দুুপুরে ঐ গ্রামের রজব আলীর তাঁত কারখানায় এ ঘটনা ঘটে।

নিহতের চাচা আঞ্জু সরকার জানান, খোকশাবাড়ি গ্রামের রজব আলীর তাঁত কারখানায় বৈদ্যুতিক পাখার সুইচ দেয়ার সময় শ্রমিক ইউসুফ আলী বিদ্যুতস্পৃষ্টে গুরুত্বর আহত হন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন