News71.com
 Bangladesh
 09 Aug 16, 12:27 PM
 330           
 0
 09 Aug 16, 12:27 PM

কাওড়াকান্দি ঘাটে পারাপারের অপেক্ষায় ৫ শতাধিক যানবাহন ।।

কাওড়াকান্দি ঘাটে পারাপারের অপেক্ষায় ৫ শতাধিক যানবাহন ।।

 

নিউজ ডেস্কঃ পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাট বন্ধ থাকায় মাদারীপুরের শিবচরের কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুটে যানাবহনের চাপ বৃদ্ধি পেয়েছে। এদিকে পদ্মা নদীতে তীব্র স্রোত অব্যাহত থাকায় এবং দ্রুত পানি কমে নাব্যতা সংকট দেখা দেওয়ায় ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। অপরদিকে কাওড়াকান্দি ঘাটে দীর্ঘ যানজটে আটকা পড়েছে প্রায় ৫ শতাধিক পণ্যবাহী ও যাত্রীবাহী পরিবহন।

ফেরিঘাট সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় এই রুটটিতে ২০ সেন্টিমিটার পানি কমে নাব্যতা সংকট প্রকট রুপ ধারণ করছে। এর ফলে এ রুটের চলমান ফেরিগুলো ধারণক্ষমতার চেয়ে কম যানবাহন নিয়ে পারাপার হচ্ছে। এদিকে তীব্র স্রোতের কারণে পারাপারেও অধিক সময় ব্যয় হচ্ছে। এতে করে বিকল্প এ রুটে এসে যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। আজ সন্ধ্যা পর্যন্ত কাওড়াকান্দি ঘাটে প্রায় ৫ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।

বিআইডব্লিউটিসির কাওড়াকান্দি ঘাট ম্যানেজার আ. ছালাম মিয়া জানান, পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাট বন্ধ ও পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুটে ফেরি পারাপারেও অধিক সময় ব্যয় হচ্ছে। এ কারণে কাওড়াকান্দি ঘাটে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন