News71.com
 Bangladesh
 09 Aug 16, 12:28 PM
 386           
 0
 09 Aug 16, 12:28 PM

রাজশাহীর তানোর পৌরসভার ২০১৬-১৭ অর্থ বছরের  ১০ কোটি টাকার বাজেট ঘোষণা ।।

রাজশাহীর তানোর পৌরসভার ২০১৬-১৭ অর্থ বছরের  ১০ কোটি টাকার বাজেট ঘোষণা ।।

 

নিউজ ডেস্কঃ রাজশাহীর তানোর পৌরসভার ২০১৬-১৭ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেট অধিবেশনে পৌর মেয়র মিজানুর রহমান মিজান ১০ কোটি ৬ লাখ ৬৪ হাজার ৫৬৯টাকার আয় ও ব্যয় সমপরিমাণ ধরে বাজেট ঘোষনা করেন।

পৌর কার্যালয় চত্বরে বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এমরান আলী মোল্লা। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওহাটা পৌরসভার মেয়র মোকবুল হোসেন, তানোর থানা জামায়াতের আমির সিরাজুল ইসলাম, পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর উজ্জল হোসেন ।

এ ছাড়াও অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলর আব্দুল মান্নান, মুনসুর রহমান, মোরসালিন হোসেন, আব্দুল লতিফ মন্ডল, বারী , সম্ভুনাথ, নারী কাউন্সিলর জুলেখা বিবি, মমেনা আহম্মেদ ও পলি বেগম এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা ।

এ সময় অনুষ্ঠানে বাজেটের সারবিক দিক তুলে ধরে বক্তব্য রাখেন পৌরসভার সহকারী প্রকৌশলী সরদার মো: জাহাঙ্গীর আলম ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন