
নিউজ ডেস্কঃ জামালপুরে ১ হাজার বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ-কুয়েত জয়েন্ট রিলিফ কমিটি ।
শেখ আব্দুল্লাহ আল নুরী চ্যারিটি সোসাইটির কুয়েত এর আয়োজনে আজ দুপুরে মেলান্দহ উপজেলার মাহমুদপুর উচ্চ বিদ্যালয় মাঠে ১ হাজার বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন কুয়েত ন্যাশনাল পেট্রোলিয়াম কম্পানির সাবেক চেয়ারম্যান জামাল আব্দুল খালেক আল নুরী, বাংলাদেশ -কুয়েত জয়েন্ট রিলিফ কমিটির মহাপরিচালক ড. গাজী মোঃ জহিরুল ইসলাম, মেলান্দহ উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান চাঁন, নির্বাহী কর্মকর্তা জন কেনেডী জাম্বিল, বিআরডিবির চেয়ারম্যান জুয়েল ।
এ সময় বক্তারা বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াতে সরকারের পাশাপাশি বেসরকারী উদ্যোগে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। প্রতিটি পরিবারকে ১৫ কেজি করে চাল, ৩ কেজি ডাল, ৫ কেজি আলু, ১ লিটার তেল, ২ কেজি লবণ ও ৫টি করে খাবার স্যালাইন বিতরণ করা হয় ।