News71.com
 Bangladesh
 10 Aug 16, 01:37 PM
 675           
 0
 10 Aug 16, 01:37 PM

বেরোবিতে ছাত্রলীগের তিন নেতা আহত: গাড়ি ভাঙ্গচুড়

বেরোবিতে ছাত্রলীগের তিন নেতা আহত: গাড়ি ভাঙ্গচুড়

 

মোঃ রোমানুজ্জামান, বেরোবি সংবাদদাতা: পূর্ব শত্রুতার জেরে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের তিন নেতাকে পিটিয়ে গুরুত্বর আহত করেছেন কথিত ছাত্রলীগ নেতা ফয়সাল আহমেদ ফাহিমের অনুসারিরা। মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের পুলিশ ক্যাম্পের সামনে পার্কের মোড়ে এ ঘটনা ঘটেছে। আহতরা হলেন, বিশ্ববিদ্যালেয়র ম্যানেজমেন্ট বিভাগের বেরোবি শাখা ছাত্রলীগ নেতা শুভ ও মারুফ ভুইয়া । তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা জন্য ভত্যি করা হয়েছে।

এঘটনাকে কেন্দ্র করে পরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উদ্যোগে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ- মিছিল ও পার্কের মোড়ের রাস্তা অবরোধ করে রাখেন। এতে কয়েকটি গাড়ি ভাঙ্গচুড় করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কয়েকজন প্রত্যক্ষদর্শী। পরে যারা মিছিলে না গিয়ে হলেই অবস্থান করেছিল তাদেরকে বিক্ষুব্ধ ছাত্রলীগের কয়েকজন কর্মী মারধরও করেছেন বলে জানা গেছে।

এব্যাপারে ফাহিমের সাথে মোবাইলে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে এ শাখার সাধারণ সম্পাদক মোস্তফা মাহমুদ হাসান জানান, আমরা বিষয়টি নিয়ে আলোচনা করছি। আর আপাতত ক্যাম্পাস শান্ত রয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (চলতি দায়িত্ব) শাহীনু্র রহমানের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে সহকারী প্রক্টর শফিক আশরাফ বলেন, যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সে দিকটাও আমরা খেয়াল রাখছি। বিশ্ববিদ্যালয় পুলিশ ক্যাম্পের পুলিশ ইন চার্জ এরশাদ আলী জানান, পরিস্থিতি মোকাবেলায় আমরা সচেষ্ট ছিলাম। যাতে ক্যাম্পাসে এধরনের আর কোন ঘটনা না ঘটে, তার জন্য আমাদের ফোর্স সজাগ রয়েছে।

জানা যায়, হলে সীট বরাদ্দকে কেন্দ্র করে সোমবার রাত এগারটার দিকে ইমরান ও ফাহিমের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে তা মিমাংসাও করানো হয়েছিল। আরো জানা গেছে, ফাহিম বেরোবি শাখা ছাত্রলীগের কেউ নয়। তিনি এক সময় ভিন্ন ধারার রাজনীতি করেছিলেন বলে ছাত্রলীগের বেশ কয়েকজন নেতা অভিযোগ করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন