
জবি প্রতিনিধি: দীর্ঘদিনের আবাসন সমস্যা সমাধান। পুরাতন হল উদ্বার ও কারাগারের জমিতে নতুন হল নির্মাণের দাবিতে বৃষ্টিকে উপেক্ষা করে গতকাল আন্দোলন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবির) শিক্ষার্থীরা।আন্দোলনের কর্মসূচি অনুসারে মঙ্গোলবার সকাল ১০ টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলন করেছে তারা। তবে তিন ঘন্টা কর্মসূচির ঘোষণা থাকলেও আবহাওয়ার প্রতিকুল পরিবেশের জন্য দেড় ঘন্টা আগেই তাদের কর্মসূচি প্রত্যাহার করে।
আন্দোলনকারীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন শান্তিপূর্ণভাবে চলতে থাকবে। এই আন্দোলনে কোন ধরণের বাঁধা সৃষ্টি করলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।
প্রত্যাক্ষদর্শীরা জানায়, মঙ্গোলবার সকাল ১০টার দিকে বিভিন্ন বিভাগের শতাধিক ছাত্র ছাত্রী বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্ত্বরে এসে জড় হয়। সেখান থেকে তারা বিক্ষোভ মিছিল বের করে ক্যাম্পাসের বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করে এবং মূল ফটকের সামনে এসে শেষ করে বিক্ষোভ করতে থাকে। এসময় তারা বিভিন্ন শ্লোগান দেয়। তাদের শ্লোগানে বলা হয়, মেসে আর থাকবো না হল আমাদের ঠিকানা। গিভ আস হল অর কিল আস অল। বিক্ষোভ শেষে তারা আজ বুধবার সকাল ১০ টা থেকে দুপুর একটা পর্যন্ত তিন ঘন্টা ক্লাস-পরীক্ষা বর্জন করে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয়।
হল আন্দোলনের বিষয়ে প্রক্টর ড. নূর মোহাম্মাদ বলেন, আন্দোলন শান্তিপূর্ণ হলে তাদের কোন বাঁধা দেওয়া হবে না। তাদের আন্দোলন যৌক্তিক। আমরাও জগন্নাথের হল চাই।