News71.com
 Bangladesh
 10 Aug 16, 07:01 PM
 352           
 0
 10 Aug 16, 07:01 PM

আবাসিক হল নির্মানের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গণসাক্ষর কর্মসূচি আগামী রবিবার।।

আবাসিক হল নির্মানের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গণসাক্ষর কর্মসূচি আগামী রবিবার।।

 

নিউজ ডেস্কঃ নতুন আবাসিক হল নির্মাণ এবং সাবেক কেন্দ্রীয় কারাগারের জায়গা জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে হস্তান্তর ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে আগামী রবিবার শিক্ষার্থীদের গণসাক্ষর কর্মসূচি পালন করবে আন্দোলনত শিক্ষার্থীরা। আজ বুধবার (১০ আগস্ট) চলমান আন্দোলন থেকে এই ধরনের ঘোষণা দেন শিক্ষার্থীরা।

আজ সকাল ১০টায় আন্দোলনকারী শিক্ষার্থীরা ভাস্কর্য চত্বরের সামনে জড়ো হয়ে মিছিল শুরু করে। এ সময় বৃষ্টির উপেক্ষা করে শত শত শিক্ষার্থীরা কয়েকবার ক্যাম্পাস প্রদক্ষিণ । পরে তারা ভাস্কর্য চত্বরের সামনে এক সমাবেশে মধ্যে দিয়ে আন্দোলন শেষ করেন।

সমাবেশে উপস্থিত শিক্ষার্থীরা বলেন, বিগত ১১ বছর ধরে জবি শিক্ষার্থীরা নতুন হল নির্মানের দাবিতে আন্দোলন করছেন। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন ও কতিপয় ছাত্র নেতারা নিজেদের স্বার্থের এই আন্দোলনকে ভিন্নখাতে প্রভাবিত করছেন।

এসময় শিক্ষার্থীরা উপাচার্যের উদ্দ্যেশ্যে বলেন, আপনার বিশ্ববিদ্যালয়ের শিক্ষাথীরা মানবেতর জীবনযাপন করছে, অথচ আপনার কোন সুদৃষ্টি নেই। আমরা আপনার সন্তান জবিতে পড়াশুনা করছি। আপনি আমাদের জন্য আবাসিক ব্যবস্থা করনে।  সমাবেশে শিক্ষার্থীরা হল আন্দোলন সফল করতে ক্লাস-পরীক্ষা বর্জনসহ প্রয়োজনে পুরান ঢাকার সকল যানবাহন বন্ধ করে অচল করে দেওয়ার হুমকি দেন শিক্ষার্থীরা। আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশ এবং আগামী ১৪ তারিখ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনার উদ্দেশ্যে গণসাক্ষর আদায় করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন