News71.com
 Bangladesh
 10 Aug 16, 07:06 PM
 337           
 0
 10 Aug 16, 07:06 PM

দু’দিন পর বুড়িগঙ্গা থেকে নিঁখোজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার।।

দু’দিন পর বুড়িগঙ্গা থেকে নিঁখোজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার।।

 

নিউজ ডেস্কঃ বুড়িগঙ্গা নদী থেকে মো. আব্দুল হাদি (৪০) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আজ বুধবার (১০ আগস্ট) দুপুরে নদীর মীরেরবাগ ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের স্ত্রী জাহানারা বেগম জানান, রাজধানীর ধুপখোলা মাঠের পাশে তার স্বামীর একটি ওয়ার্কসপ রয়েছে। তারা কামরাঙ্গীরচরের মাদবরবাজার ইসলামনগর এলাকায় ভাড়া থাকেন। গত সোমবার রাতে দোকান বন্ধ করে তার স্বামী ওয়াইজঘাট থেকে ট্রলারে করে কামরাঙ্গীরচর আসছিলেন। পথে ট্রলারটি বুড়িগঙ্গা দ্বিতীয় সেতুর পিলারের সঙ্গে ধাক্কা লাগলে তিনজন যাত্রী ট্রলার থেকে নদীতে পড়ে যান। দুইজন যাত্রী সাঁতরে পাড়ে উঠলেও নিখোঁজ থাকেন তার স্বামী আব্দুল হাদি। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরে বুধবার মীরেরবাগ এলাকায় তার স্বামীর মরদেহ ভেসে উঠে। স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে সেখানে গিয়ে তিনি মরদেহ শনাক্ত করেন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক শেখ মো. আরব আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত হাদির শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন