
জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আজ বৃক্ষরোপন কর্মসূচি ২০১৬ উদ্বোধন করা হয়েছে। উপ-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন প্রধান অতিথি হিসেবে আজ সকালে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের সম্মুখ চত্ত্বরে একটি হলুদ শিমুল গাছের চারা রোপনের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন।প্রধান অতিথির বক্তব্যে আবুল হোসেন বলেন, 'জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি একটি ধারাবাহিক প্রক্রিয়া। ক্যাম্পাসকে সবুজ রাখার জন্য ও বনায়নের অংশ হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর বৃক্ষরোপণ করা হয় । প্রতিষ্ঠালগ্ন থেকে আজ পর্যন্ত বৃক্ষরোপণের সফল এ চিরসবুজ ক্যাম্পাস।'
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের, রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক, বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, শিক্ষক, অফিসার, কর্মচারি প্রমুখ উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা যায়, এবার বর্ষা মৌসুমে ক্যাম্পাসে হলুদ শিমুল, রোদ্র পলাশ ও বুদ্ধনারিকেল প্রজাতির পাঁচশ গাছের চারা রোপন করা হবে।