
নিউজ ডেস্কঃ আজ বুধবার (১০ আগস্ট) একটি বিশেষ অভিযান চালিয়ে রাজশাহী মহানগরী থেকে ৪৮ জনকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ ও ডিবি পুলিশ। অভিযানে বেশকিছু মাদকও উদ্ধার করা হয়েছে। আর গ্রেফতার কৃতদের আজ দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
নগর পুলিশের মুখপাত্র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম এসব তথ্য নিশ্চিত করে জানান, বোয়ালিয়া মডেল থানা ১৭ জন, রাজপাড়া থানা ২০ জন, মতিহার থানা সাতজন, শাহমখদুম থানা তিনজন এবং ডিবি পুলিশ একজনকে গ্রেফতার করেছে। এদের মধ্যে ২০ জন ওয়ারেন্টভুক্ত আসামি সাতজন মাদক ব্যবসায়ী এবং ২১ জন মাদকসেবী ও অন্যান্য মামলার আসামি।