News71.com
 Bangladesh
 10 Aug 16, 07:41 PM
 374           
 0
 10 Aug 16, 07:41 PM

নিম্নচাপের প্রভাবে বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা।।

নিম্নচাপের প্রভাবে বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা।।

নিউজ ডেস্কঃ নিম্নচাপের প্রভাবে সারা দেশে বৃষ্টি হচ্ছে। তবে উপকূলীয় অঞ্চলে এর মাত্রা অনেক বেশি। এই বৈরী আবহাওয়ার কারণে দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর এবং নৌবন্দরগুলোকে ২ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামীকাল বৃহস্পতিবার বিকেলের আগে পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা খুবই কম।

নিম্নচাপটি আজ বুধবার (১০ আগস্ট) বিকেল সোয়া চারটার দিকে যশোর-চুয়াডাঙ্গা অঞ্চলে অবস্থান করছে। এর প্রভাবে আশপাশের অঞ্চলে প্রচুর বৃষ্টি হচ্ছে। আজ নিম্নচাপটি খুব ধীরে উত্তর দিকে অগ্রসর হচ্ছে।

এ তথ্য জানিয়ে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবদুল মান্নান বলেন, দুপুর থেকে ঢাকাসহ দেশের মধ্যাঞ্চলে বৃষ্টির পরিমাণ বেড়েছে। নিম্নচাপটি উত্তর দিকে অগ্রসর হচ্ছে। আগামীকাল বিকেলের পর এটি উত্তর-পশ্চিমাঞ্চলের দিকে যাবে। এর আগ পর্যন্ত বৃষ্টি খুব একটা কমবে না।

আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত যশোরে ১০৬, কুতুবদিয়ায় ৯৪, চট্টগ্রামে ৬৮, সাতক্ষীরায় ৪২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আজকের পূর্বাভাসে বলা হয়েছে, ‘রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন