News71.com
 Bangladesh
 10 Aug 16, 07:59 PM
 378           
 0
 10 Aug 16, 07:59 PM

আসছে মডেল ফার্মেসি, ভেজাল ওষুধ আর নয়।।

আসছে মডেল ফার্মেসি, ভেজাল ওষুধ আর নয়।।

 

নিউজ ডেস্কঃ দেশে সরকারি অনুমোদন পাওয়া ওষুধের দোকান বা ফার্মেসির সংখ্যা ১ লক্ষ ২১ হাজার। আর অনুমোদন ছাড়াই ১৯ হাজার দোকানে ওষুধ বিক্রি হচ্ছে। সরকার মানসম্পন্ন ওষুধ সরবরাহ নিশ্চিত করতে মডেল ফার্মেসি চালু করার উদ্যোগ নিয়েছে। সেখানে আধুনিক অবকাঠামো ও প্রশিক্ষিত ফার্মাসিস্ট রাখা হবে।

আজ বুধবার (১০ আগস্ট) ঔষধ প্রশাসন অধিদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানের মহাপরিচালক মো. মোস্তাফিজুর রহমান এ কথা বলেন।

৮ আগস্ট হাইকোর্ট মানসম্পন্ন ওষুধ উৎপাদনে ব্যর্থ ২০টি কোম্পানির সব ওষুধ এবং ১৪টি কোম্পানির অ্যান্টিবায়োটিক সরবরাহ, বিক্রি বন্ধ ও বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দেওয়ার পর অধিদপ্তরের নেওয়া পদক্ষেপ জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, দেশে ১৬ থেকে ১৮ হাজার কোটি টাকার ওষুধের বাজার। এই বাজার বড় হচ্ছে। বর্তমানে ৪৬টি কোম্পানি ১২৩টি দেশে ওষুধ রপ্তানি করছে।

এ বিষয়ে মহাপরিচালক বলেন, দেশের ৩০-৩৫টি কোম্পানির ওষুধের মান আন্তর্জাতিক মানের। কিন্তু ফার্মেসির কারণে ওষুধের মান ঠিক থাকে না। ক্রেতাকে মানসম্পন্ন ওষুধ সরবরাহের জন্য রাজধানীসহ সারা দেশে মডেল ফার্মেসি চালুর উদ্যোগ নিয়েছে অধিদপ্তর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন