News71.com
 Bangladesh
 10 Aug 16, 08:41 PM
 363           
 0
 10 Aug 16, 08:41 PM

আগামী অর্থবছরে ৬ হাজার কোটি টাকা ব্যয়ে কুমিল্লায় ১০৪ কি: মি: ৪লেনের কাজ শুরু হবে ।। পরিবহন ও সড়ক সেতু মন্ত্রী

আগামী অর্থবছরে ৬ হাজার কোটি টাকা ব্যয়ে কুমিল্লায় ১০৪ কি: মি: ৪লেনের কাজ শুরু হবে ।। পরিবহন ও সড়ক সেতু মন্ত্রী

নিউজ ডেস্কঃ পরিবহন ও সড়ক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী অর্থবছরে বৃহত্তর কুমিল্লায় সাড়ে ৬ হাজার কোটি টাকা ব্যয়ে ১০৪ কিলোমিটার ৪ লেন রাস্তার কাজ শুরু হবে।

ইতিমধ্যেই প্রস্তাবনাটি ডিপিপি হয়ে পরিকল্পনা কমিশনে চলে গেছে। আজ বিকেল ৪টার দিকে কুমিল্লা-সিলেট সড়কের সাহেবাবাদ এলাকায় ওয়েট স্কেল পরিদর্শনকালে তিনি এ কথা বলেন সেতুমন্ত্রী বলেন, বাংলাদেশে যত চারলেন হয়েছে তার চেয়ে এই চারলেনে খরচ বেশি হবে। এটাই হবে বাংলাদেশের সবচেয়ে ব্যয় বহুল চারলেন। তিনি আরো বলেন, ভারতীয় সরকারের অর্থায়নে আশুগঞ্জ থেকে আখাউড়া পর্যন্ত ৫০ কি:মি: সড়ক নির্মাণ করা হবে ।

যার খরচ পড়বে সাড়ে ৩ হাজার কোটি টাকা। তাছাড়া বাংলাদেশ সরকারের অর্থায়নে ধারখার থেকে ময়নামতি পর্যন্ত ৫৪ কি: মি: সড়ক নির্মাণ করা হবে। এর খরচ পড়বে ৩ হাজার কোটি টাকা। মোট ১০৪ কি: মি: চারলেন সড়কের ব্যয় হবে সাড়ে ৬ হাজার কোটি টাকা। এই প্রজেক্টের কাজ আগামী অর্থবছর থেকে আমরা শুরু করব ।

এ সময় সাহেবাবাদ এলাকায় ওয়েট স্কেল বসানোর ব্যাপারে মন্ত্রী বলেন, ওভারলোডের কারণে রাস্তাগুলো শেষ হয়ে যাচ্ছে। বর্ষাকাল এলে রাস্তার ওপর চাপ বেশি পড়ে। আমাদের রাস্তা রক্ষা করতে হবে। রাস্তার ওপর এই অতিরিক্ত চাপ নিরসনে আমরা ১৪টি লোড কন্ট্রোল বসানোর সিদ্ধান্ত নিয়েছি। এই স্টেশনটি আমাদের খুব বেশী বেনিফিট দিচ্ছে না। তাই এটাকে এখান থেকে সরিয়ে ফেলবো। এই উদ্দেশে আমরা ১৪টি লোড কন্টোল বসাবো ।

তিনি আরো বলেন, এখন আমাদের সীতাকুণ্ডের বড়তাকিয়ার হাটে লোড কন্ট্রোল আছে, মেঘনা-গোমতীতে ৫-৭দিনের মধ্যেই হয়ে যাবে। তাছাড়া সিলেট, পঞ্চগড়ে, বগুড়াসহ মোট ১৪টি লোড কন্টোল বসানো হবে। এ ছাড়াও আওয়ামিলীগে বিএনপি নেতাকর্মীদের যোগদান প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, আমরা হাইব্রিডের যন্ত্রনায় এমনিতেই অস্থির। আর নতুন করে হাইব্রিড আমদানি করার আমাদের কোন ইচ্ছে নেই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন