News71.com
 Bangladesh
 30 Sep 16, 08:54 PM
 308           
 0
 30 Sep 16, 08:54 PM

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ৪দিনের সরকারি সফরে  ইরান যাচ্ছেন আগামীকাল শনিবার ।।

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ৪দিনের সরকারি সফরে  ইরান যাচ্ছেন আগামীকাল শনিবার ।।

 

নিউজ ডেস্কঃ শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ৪দিনের সরকারি সফরে ইরান যাচ্ছেন আগামীকাল শনিবার (১ অক্টোবর)। ইরান সরকারের শিল্প, খনি ও বাণিজ্যমন্ত্রী মোহাম্মদ রেজা নেমাতজাদেহের আমন্ত্রণে তিনি এ সফর করবেন। আজ শুক্রবার শিল্প মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিল্পখাতে উন্নয়নের লক্ষ্যে ইরানের সাথে অভিজ্ঞতা ও কারিগরি দক্ষতা বিনিময়ের ক্ষেত্র চিহ্নিত করা এ সফরের অন্যতম লক্ষ্য। সফরকালে তিনি ৪ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) পরিচালক মোহাম্মদ নিজাম উদ্দিন এবং শিল্পমন্ত্রীর সহকারী একান্ত সচিব এফ এম মাহমুদ প্রতিনিধিদলে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন।

৪দিনের এ সফরে শিল্পমন্ত্রী ইরানের উপ-রাষ্ট্রপতি, শিল্প, খনি ও বাণিজ্যমন্ত্রী, কৃষিমন্ত্রী এবং ইস্পাহান প্রদেশের গভর্নর জেনারেলের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এছাড়া, তিনি ইরান চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট এবং ইস্পাহানের স্থানীয় শিল্প উদ্যোক্তা ও ব্যবসায়ীদের সাথে মত বিনিময় করবেন। সফর শেষে আগামী ৫ই অক্টোবর দেশে ফিরবেন শিল্পমন্ত্রী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন