News71.com
 Bangladesh
 01 Oct 16, 01:29 PM
 310           
 0
 01 Oct 16, 01:29 PM

আসন্ন দুর্গাপূজায় জঙ্গী হামলার সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না : এ্যাটর্নি জেনারেল

আসন্ন দুর্গাপূজায় জঙ্গী হামলার সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না : এ্যাটর্নি জেনারেল

নিউজ ডেস্ক : এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, আসন্ন দুর্গাপূজায় জঙ্গী হামলার সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না। একটি অশুভ মহল সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলতে সব সময় সচেষ্ট থাকে- এ কথা উল্লেখ করে তিনি বলেন, এদের বিরুদ্ধে সকলকে সজাগ থাকতে হবে।

মাহবুবে আলম বলেন, আইন-শৃঙ্খলা বাহিনী এ ব্যাপের যথেষ্ট তৎপর রয়েছে। যার ফলে দুর্গাপূজার এ মৌসুমে কোন প্রকার অঘটন ঘটেনি। তারপরেও ‘আমাদের সচেষ্ট থাকতে হবে।’তিনি বলেন, বিক্রমপুরে সবসময় সাম্প্রতিক সম্প্রতি বজায় ছিলো- এখনো আছে। তাই সকলকে সচেতন থাকতে হবে, যাতে বাইরে থেকে কেউ এসে বিদ্যমান সামাজিক সম্প্রীতির মাঝে ফাটল ধরাতে না পারে।

এ্যাটর্নি জেনারেল শুক্রবার তার নিজ বাড়ি মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নের মৌছা মান্দ্রা গ্রামে দুর্গাপূজা উপলক্ষে দুস্থ হিন্দু নারীদের মাঝে নতুন শাড়ী কাপড় বিতরণকালে এ সব কথা বলেন।

ডেপুটি এ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ, লৌহজং উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস এম শাহীন, লৌহজং থানার ওসি মো. আনিছুর রহমান, স্থানীয় হলদিয়া ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক, কনকসার ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রমুখ এ সময় উপস্থিত ছিরেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন