News71.com
 Bangladesh
 01 Oct 16, 03:42 PM
 339           
 0
 01 Oct 16, 03:42 PM

চট্টগ্রামে বিশেষ অভিযানে ইয়াবাসহ  ১৩০ জন আটক ।।

চট্টগ্রামে বিশেষ অভিযানে ইয়াবাসহ  ১৩০ জন আটক ।।

 

নিউজ ডেস্কঃ চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ ১৩০ জনকে আটক করা হয়েছে। গত ২৪ ঘণ্টার অভিযানে এসব ব্যক্তিকে আটক করে পুলিশ ।

আটককৃতদের কাছ থেকে ২৩ হাজার ১৬৫ পিস ইয়াবা, ৯০ লিটার মদ, ৬০০ গ্রাম গাঁজা ও ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এছাড়া ১টি মোটরসাইকেল, ৩৬০ রোল ফেবিক্স , ১টি কাভার্ড ভ্যান , ১টি এক নলা বন্দুক ও ৪টি কার্তুজ উদ্ধার করা। আটককৃতদের মধ্যে জিআর মামলায় ৩১ জন, সিআর মামলায় ৩৬ জন ও সাজা পরোয়ানামূলে ৬ জন ।

আজ শনিবার দুপুরে মহানগর গোয়েন্দা পুলিশের জনসংযোগ বিভাগ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় মহানগর এলাকায়, ট্রাফিক আইন ভঙ্গের কারণে ৬৯৮টি মামলা রুজু হয়। এর মধ্যে সিএনজি সংক্রান্ত মামলার সংখ্যা ২২০টি। কাগজপত্র বিহীন গাড়ি আটক করা হয় ৬৫টি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন