
নিউজ ডেস্কঃ বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম কিমের সঙ্গে সাক্ষাৎ করেছেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপার্সন ফজলে হাসান আবেদ। গতকাল মঙ্গলবার (অক্টোবর ০৪) যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতকালে তারা এসডিজি-১ এর লক্ষ্য অনুযায়ী ২০৩০ সালের মধ্যে অতিদারিদ্র্য নিরসনের উপায় নিয়ে আলোচনা করেন। আজ বুধবার (অক্টোবর ০৫) ব্র্যাকের পক্ষ থেকে সংবাদমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।