News71.com
 Bangladesh
 14 Oct 16, 08:32 PM
 334           
 0
 14 Oct 16, 08:32 PM

মনপুরায় ৯ জলদস্যু আটক

মনপুরায় ৯ জলদস্যু আটক

নিউজ ডেস্ক: ভোলার মনপুরার মেঘনা নদীর উড়িরচরে জলদস্যুদের আস্তনায় অভিযান চালিয়ে ৯ জনকে আটক করেছে পুলিশ। তখন ১০টি দেশীয় অস্ত্র উদ্ধার করে তারা। তাদের কাছ থেকে ৩টি বগি দা, ৩টি রাম দা, ২টি ক্রিজ ও দুটি হাতুড়ি উদ্ধার করা হয়।

গতকাল বৃহস্পতিবার দিনগত রাতে এই অভিযান চালানো হয়। এ অভিযানে আটককৃতরা হলেন, ফকরুল, মনির, সামসুদ্দিন, শহিদুল, সোহেল, সোহরাব, সেলিম, রাহাত ও মালেক।

এ বিষয়ে মনপুরা থানার ওসি শাহিন মন্ডল বলেছেন, মনপুরা ও হাতিয়ার মধ্যবর্তী মেঘনার উড়িরচর এলাকায় জলদস্যুরা অবস্থান করছে এমন সংবাদ পেয়ে মনপুরা থানার একটি টিম অভিযান চালায়। তখন দস্যুরা পুলিশে দেখে হামলা চালানোর চেষ্টা করলে পুলিশ বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে। এক পর্যায়ে তাদের আস্তানা ঘিরে ফেলে ও নয় দস্যুকে আটক করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন