News71.com
 Bangladesh
 15 Oct 16, 10:53 AM
 325           
 0
 15 Oct 16, 10:53 AM

ঢাকা ছাড়লেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং

ঢাকা ছাড়লেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং

নিউজ ডেস্ক : ২২ ঘণ্টার ঝটিকা রাষ্ট্রীয় সফর শেষে ঢাকা ত্যাগ করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আজ সকাল ১০টার দিকে নয়াদিল্লীর উদ্দেশে বিশেষ বিমানে তিনি ঢাকা ত্যাগ করেন। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বিমানবন্দরে বিদায় জানান। এর আগে সকাল ৯টায় জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে পৌঁছে স্বাধীনতাযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। এরপর ১ মিনিট নীরবতা পালন করেন।

উল্লেখ্য, গতকাল শুক্রবার (১৪ অক্টোবর) সকালে ২২ ঘণ্টার রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এ সময় বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে রাষ্ট্রপতি আবদুল হামিদ তাকে স্বাগত জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন