
নিউজ ডেস্কঃ সাতক্ষীরায় অভিযান চালিয়ে নাশকতাসহ বিভিন্ন মামলার ২৩ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যা থেকে আজ শনিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে এদের গ্রেফতার করা হয়।
জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা মিজানুর রহমান জানান, অভিযান চালিয়ে সাতক্ষীরা সদর থানায় ১০ জন, কলারোয়া থানায় ৪ জন, কালীগঞ্জ থানায় ২জন, আশাশুনি থানায় ৩জন, দেবহাটা থানায় ২জন, পাটলেঘাটা থানা থেকে ২জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাররা নাশকতাসহ বিভিন্ন মামলার আসামি। এদের কারাগারে পাঠানো হয়েছে।