
নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ২০ কেজি গাঁজাসহ দুই জন মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ গোলচত্বর থেকে তাদের আটক করে পুলিশ।
এ ঘটনায় আটককৃতরা হলেন, রাকিবুল ইসলাম (২০) ও সাদ্দাম হোসেন (২১)। রাকিবুল জেলার বিজয়নগর উপজেলার শাতিলপাড়া এলাকার হাজি সুন্দর আলীর ছেলে ও সাদ্দাম হোসেন একই এলাকার মাজু মিয়ার ছেলে।
এ বিষয়ে আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, একটি গোপন সংবাদের ভিত্তিতে রাতে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ গোলচত্বরে পুলিশ একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার করে। এ ঘটনায় জড়িত থাকায় দুই জন মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।