
নিউজ ডেস্কঃ নাশকতার মামলায় বিএনপি ও জামায়াত-শিবিরের ৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার রাত থেকেআজ সোমবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয় ।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, নাশকতা প্রতিরোধে জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালায় পুলিশ। সে সময় শৈলকুপা থেকে ৩ জন, সদর থেকে ২ জন এবং মহেশপুর, কোটচাঁদপুর, কালীগঞ্জ ও হরিণাকুন্ডু থেকে ৪ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ঝিনাইদহের বিভিন্ন থানায় নাশকতার মামলা রয়েছে ।