News71.com
 Bangladesh
 23 Oct 16, 01:12 AM
 285           
 0
 23 Oct 16, 01:12 AM

১১৫ লিটার চোলাই মদও ১২ কেজি গাঁজা সহ গ্রেফতার ২।।

১১৫ লিটার চোলাই মদও ১২ কেজি গাঁজা সহ গ্রেফতার ২।।

 

নিউজ ডেস্কঃ নগরীর ইপিজেড থানার সিমেন্ট ক্রসিং এলাকায় অভিযান চালিয়ে ১১৫ লিটার চোলাই মদসহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব। গতকাল বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতরা হলো- নোয়াখালী জেলার কবিরহাট থানার চাপরাশিরহাট এলাকার ইসহাক মিয়ার ছেলে সজীব মিয়া(২৩) ও ইপিজেড থানার সিমেন্ট ক্রসিং সেইলার্স কলোনীর মৃত আবদুল মান্নানের ছেলে মো.শাহীন (২৭)।

র‌্যাব-৭ এর সদরদফর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। সিমেন্ট ক্রসিং বাজারের পশ্চিম পাশে আলিশা রোড সংলগ্ন মহিউদ্দিনের বাড়ির সামনে কতিপয় মাদক ব্যবসায়ী মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সজীব ও শাহীনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হাতে থাকা ব্যাগ তল্লাশি করে ১২ কেজি গাঁজা পাওয়া যায়। পরে তাদের দেওয়া তথ্য মতে পরিত্যাক্ত একটি কক্ষ থেকে ৩টি কন্টেননারে ১১৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন