News71.com
 Bangladesh
 23 Oct 16, 01:15 AM
 320           
 0
 23 Oct 16, 01:15 AM

কক্সবাজারে নারীসহ ৪ মাদকসেবীর কারাদণ্ড

কক্সবাজারে নারীসহ ৪ মাদকসেবীর কারাদণ্ড

নিউজ ডেস্ক : কক্সবাজার সদর উপজেলায় নারীসহ চার মাদকসেবীকে অর্থদণ্ড ও বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বিকেলে কক্সবাজারের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া আফরোজ এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- শহরের বৈদ্যঘোনার ফরিদা কলোনীর মো. আমিনের স্ত্রী মোমেনা আক্তার মুন্নি, ওই কলোনীর মৃত কবির আহমদের ছেলে মো.সেলিম (৪০), রুস্তম আলীর ছেলে হামিদ হোসেন (২১) ও খরুলিয়া চেয়ারম্যান পাড়ার বশির আহমদের ছেলে মো.জাকের হোসেন (২৪)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, মোমেনা আক্তার মুন্নিকে পাঁচ হাজার টাকা জরিমানা, মো. সেলিমকে ছয় মাসের কারাদণ্ড, হামিদকে তিন মাস ১০ দিনের কারাদণ্ড ও জাকের হোসেনকে তিন মাসের কারাদণ্ডাদেশ দেওয়‍া হয়।

কক্সবাজারের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া আফরোজবিষয়টি নিশ্চিত করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন