News71.com
 Bangladesh
 23 Oct 16, 01:16 AM
 341           
 0
 23 Oct 16, 01:16 AM

আইপিইউ এসেম্বলিতে যোগ দিতে বাংলাদেশ প্রতিনিধিদলের ঢাকা ত্যাগ

আইপিইউ এসেম্বলিতে যোগ দিতে বাংলাদেশ প্রতিনিধিদলের ঢাকা ত্যাগ

 

নিউজ ডেস্কঃ সুইজারল্যান্ডের জেনেভায় রবিবার (২৩ অক্টোবর) থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ)-এর ১৩৫তম এসেম্বলি। এ এসেম্বলিতে যোগদান করতে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার নেতৃত্বে ১৪ সদস্যের একটি সংসদীয় প্রতিনিধিদল জেনেভার উদ্দেশ্যে শনিবার ঢাকা ত্যাগ করেন।

প্রতিনিধি দলের অন্যান্য সদস্যগণ হলেন, বিরোধীদলীয় নেত্রী বেগম রওশন এরশাদ, চীফ হুইপ আস.ম. ফিরোজ, হুইপ মোঃ আতিউর রহমান আতিক, অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আব্দুল মতিন খসরু, পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ, রেল মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী, সংসদ সদস্য মোঃ হাবিবে মিল্লাত, রেজওয়ান আহম্মদ তৌফিক, বেগম নাসিমা ফেরদৌসী, রওশন আরা মান্নান, সেলিম উদ্দিন, এম এ আউয়াল এবং সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মোঃ আবদুর রব হাওলাদার, উপ-সচিব (আইপিএ) মোঃ আবু আল হেলাল প্রমুখ।

এবারে এসেম্বলিতে হিউম্যান রাইটস এবিউজ এস প্রিকোর্সার্স অব কনিফ্লিক্ট: পার্লামেন্ট এস আরলি রেসপনডার্স-এর উপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে।

আইপিইউ বিশ্বের সর্ববৃহৎ সংসদীয় সংস্থা। বর্তমানে এর সদস্য সংখ্যা ১৭০ এবং সহযোগী সংস্থা ১১টি। বাংলাদেশ জাতীয় সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী অইপিইউ-এর বর্তমান প্রেসিডেন্ট। আগামী ১৩৬তম এসেম্বলিটি ২০১৭ সালের এপ্রিলে বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন