News71.com
 Bangladesh
 23 Oct 16, 01:37 AM
 348           
 0
 23 Oct 16, 01:37 AM

ভারতে অনুষ্ঠান চলাকালীন সময়েই মারা যান রেডিও জকি

ভারতে অনুষ্ঠান চলাকালীন সময়েই মারা যান রেডিও জকি

নিউজ ডেস্ক : ভারতের বেসরকারি রেডিও চ্যানেলের আরজে শুভম কেচে (২৩) অনুষ্ঠান চলাকালীন সময়েই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন। গত বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে চ্যানেলের নাগপুরের অফিসে।

প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে নিজের অনুষ্ঠান করতে অফিসে গিয়েছিলেন তিনি। ঠিক সকাল সাড়ে নটায় শুরু হয় তার অনুষ্ঠান। ‘হাই নাগপুর’- শুধু এই শব্দটুকুই বলতে পেরেছিলেন শুভম। এরপরই তিনি বুকে ব্যাথা অনুভব করছিলেন। সঙ্গে সঙ্গে শুভমকে নিয়ে হাসপাতালে রওনা দেন তার সহকর্মীরা। হাসপাতালে যাওয়ার আগেই তরুণ রেডিও জকি শুভমের মৃত্যু হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন