News71.com
 Bangladesh
 23 Oct 16, 01:42 AM
 330           
 0
 23 Oct 16, 01:42 AM

রামুতে কঠিন চীবর দান অনুষ্ঠান

রামুতে কঠিন চীবর দান অনুষ্ঠান

নিউজ ডেস্কঃ বিপুল উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয়ভাব গম্ভীর পরিবেশে কক্সবাজারের রামু উপজেলার একশফুট গৌতম বুদ্ধমূর্তি বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রে কঠিন চীবর দান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 

গতকাল দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যদিয়ে এ উৎসব উদযাপন করা হয়। ধর্মালোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রাক্তন সভাপতি ও রামু কেন্দ্রীয় সীমা বিহারের অধ্যক্ষ পন্ডিত সত্যপ্রিয় মহাথের।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রামু উপজেলা নির্বাহী অফিসার মো. শাহজাহান আলী, সহকারী কমিশনার (ভূমি) মো. নিকারুজ্জামান, ওসি প্রভাস চন্দ্র ধর প্রমুখ।

বুদ্ধপূজা, মঙ্গল ঘট, ধর্মপূজা (থারাপই), মোমবাতি, আগরবাতি দিয়ে ভুবন শান্তি একশ ফুট সিংহশয্যা গৌতম বুদ্ধমূর্তিকে পূজা করার মাধ্যমে ধর্মীয় আচার অনুষ্ঠান শুরু করা হয়। সকালে দেশ ও স্বধর্মের সমৃদ্ধি কামনা করে জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন করা হয়। পরে গোলাপ, রজনীগন্ধ্যা, মোমবাতি, আগরবাতি দিয়ে বুদ্ধমূর্তিকে পূজা করা হয়। এরপর অষ্ট উপকরণসহ মহা সংঘদান, স্বধর্ম সভা, ভিক্ষু সংঘের পিণ্ডদান ও অতিথি ভোজন সম্পন্ন হয়।

ধর্মালোচনায় বক্তব্য রাখেন ভূবন শান্তি একশ ফুট সিংহশয্যা গৌতম বুদ্ধমূর্তির প্রতিষ্ঠাতা ও বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রের পরিচালক করুনাশ্রী থের। অনুষ্ঠানে ধর্মালোচনা করেন চেঁকাচারা মহাথের, পাঞাওয়ারা মহাথের, চন্দ্রবংশ মহাথের, প্রজ্ঞাবোধি থের, শীলপ্রিয় থের, ধমরক্ষিত থের, জ্ঞানজ্যোতি থের, শাসনপ্রিয় থের, বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্র পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সিপন বড়ুয়া প্রমুখ।

সন্ধ্যায় হাজার প্রদীপ প্রজ্বালন, আকাশে ফানুস বাতি উড়ানো ও বিশ্ব শান্তি কামনা করে সমবেত প্রার্থনা করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন