News71.com
 Bangladesh
 23 Oct 16, 01:57 PM
 278           
 0
 23 Oct 16, 01:57 PM

রাজধানীতে মা ও ২ মেয়েকে অচেতন উদ্ধার , একজনের মৃত্যু

রাজধানীতে মা ও ২ মেয়েকে অচেতন উদ্ধার , একজনের মৃত্যু

নিউজ ডেস্কঃ রাজধানীর উত্তর বাড্ডার খান মসজিদের কাছে একটি বাসা থেকে মা ও দুই মেয়েকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর এক মেয়েকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। উদ্ধারকৃতরা হলেন- মা শাহানা বেগম তার মেয়ে আরিয়া (দেড় বছর) ও আগমনী (৪)।

আজ ভোর সাড়ে ৪টার দিকে ওই মসজিদের কাছের পঞ্চকুন ভিলা নামে একটি পাঁচতলা বাসার চতুর্থ তলার ফ্ল্যাট থেকে তাদের উদ্ধার করা হয়। অচেতন শাহানা বেগমের স্বামী আমজাদ হোসেন। তিনি একটি বেসরকারি আফিসে কর্মরত।

আমজাদ হোসেনের প্রতিবেশী সেলিম বলেন, রাত ২টার দিকে আমজাদ হোসেন বাসায় ফিরে দরজা ধাক্কা দিলে শাহানা বেগমের কোনো সাড়া-শব্দ না পেয়ে আমাকে ফোন করেন। খবর পেয়ে বাড়িওয়ালাসহ আমরা গিয়ে দরজা ভেঙে দেখতে পাই তারা মা-মেয়ে বিছানার ওপর পড়ে আছেন।

দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে বাড্ডা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে যাওয়ার পরেই ছোট মেয়ে আরিয়াকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পুলিশ বক্স এর উপ-পরির্দশক (এসআই) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মা ও অপর মেয়ে চিকিৎসাধীন রয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন