News71.com
 Bangladesh
 23 Oct 16, 02:01 PM
 259           
 0
 23 Oct 16, 02:01 PM

গাজীপুরে শ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

গাজীপুরে শ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

নিউজ ডেস্কঃ গাজীপুরের কোনাবাড়ী এলাকায় সড়ক দুর্ঘটনায় এক শ্রমিক আহত হওয়ার ঘটনায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। আজ সকাল ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখেন শ্রমিকরা। জানা যায়, সকালে কারখানায় যাওয়ার পথে এক শ্রমিক সড়ক দুর্ঘটনায় আহত হন। এর প্রতিবাদে আশ-পাশের শ্রমিকরা ক্ষুদ্ধ হয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবস্থান নিয়ে অবরোধ করে রাখেন। এদিকে অবরোধের কারণে রাস্তার উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন