
নিউজ ডেস্কঃ সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ অভিযানে জামায়াতের এক কর্মীসহ ৩৬ জনকে আটক করা হয়েছে। গতকাল সন্ধ্যা থেকে আজ সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে সাতক্ষীরা সদর থানা থেকে ১৩ জন, কলারোয়া থানা থেকে ছয়জন, তালা থানা থেকে চারজন, কালিগঞ্জ থানা থেকে চারজন, শ্যামনগর থানা থেকে তিনজন, আশাশুনি থানা তিনজন, দেবহাটা থানা থেকে একজন ও পাটকেলঘাটা থানা থেকে দুইজনকে আটক করা হয়।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।