
নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 'সামনে নির্বাচন। জনগণের কাছে যেতে হবে। তৃতীয় দফা নির্বাচনে জয়লাভ করতে হলে জনগণের দোরগোড়ায় যেতে হবে। উন্নয়নের কথা বলতে হবে।'
আজ সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট চত্বরে দু’দিনব্যাপী আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের শেষ দিনে কাউন্সিল অধিবেশনে এ কথা বলেন তিনি। নির্বাচনে জনগণের সমর্থন পেতে গত সাত বছরে আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশে উন্নয়নের চিত্র মানুষের কাছে তুলে ধরার ওপর জোর দেন তিনি।
তিনি বলেন, 'ব্যাপক প্রচার করতে হবে। জনগণকে বোঝাতে হবে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে জনগণের আর্থ-সামাজিক উন্নয়ন হবে।' এক্ষেত্রে আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে ‘সততা’দেখতে চান বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
এর আগে সকাল ৯ টা ৩৮ মিনিটে তিনি ইনস্টিটিউট চত্বরে যোগ দিলেন। এরপর সম্মেলনের দ্বিতীয় দিনের প্রথম অধিবেশন শুরু হয়। এই অধিবেশনে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী ও আওয়ামিলীগ সভানেত্রী শেখ হাসিনা।