News71.com
 Bangladesh
 23 Oct 16, 06:30 PM
 310           
 0
 23 Oct 16, 06:30 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে অনার্স ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল থেকে ।।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে অনার্স ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল থেকে ।।

 

নিউজ ডেস্কঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে অনার্স কোর্সে ভর্তি পরীক্ষা আগামীকাল (সোমবার) শুরু হবে। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ২৪ থেকে ২৭শে অক্টোবর প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ৪টি শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

কোটাসহ ৪,৭১৩ আসনের বিপরীতে মোট ১,৭৮,৯৪৯ জন ছাত্র-ছাত্রী ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন। ১ আসনের বিপরীতে ৩৪ জন ছাত্র-ছাত্রী ভর্তি পরীক্ষায় অংশ নেবেন। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার (একাডেমিক) এ এইচ এম আসলাম হোসেন বলেন, ৯টি ইউনিটের অধীনে ৫৬টি বিভাগ এবং দুইটি ইন্সস্টিটিউটের জন্য ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শুধু মাত্র যারা ২০১৬ সালে এইচএসসি পরীক্ষায় পাস করেছে তারাই ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে। গত ১৮ই সেপ্টেম্বর থেকে ২ই অক্টোবর পর্যন্ত অনলাইনে ভর্তির আবেদন গ্রহণ করা হয়। ক্যাম্পাসের ৭টি স্থানে ভর্তি পরীক্ষার আসন বিন্যাস প্রদর্শন করা হয়েছে। পাশাপাশি ৪টি হেলপ ডেক্স খোলা হয়েছে। ছাত্র-ছাত্রীরা যে কোন প্রয়োজনে এই টিমের সঙ্গে যোগাযোগ করতে পারে।

এছাড়া ভর্তি পরীক্ষা প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য ওয়েবসাইটে এ পাওয়া যাবে। অপরদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শান্তিপূর্ণভাবে পরীক্ষা কার্যক্রম সম্পন্ন করার জন্য ক্যাম্পাসে যানবাহন চলাচলে কড়াকড়ি আরোপসহ বিশেষ ব্যবস্থা করেছে। ব্যাগসহ কেউ ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না। কেবলমাত্র ভর্তিচ্ছুকরা একাডেমিক ভবনে প্রবেশ করতে পারবে। মোবাইল ফোনসহ ইলেক্ট্রনিক ডিভাইন নিয়ে পরীক্ষা হলে প্রবেশ করতে পারবে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন