News71.com
 Bangladesh
 23 Oct 16, 06:53 PM
 325           
 0
 23 Oct 16, 06:53 PM

আওয়ামিলীগের সভাপতিমণ্ডলিতে নতুন যারা …..

আওয়ামিলীগের সভাপতিমণ্ডলিতে নতুন যারা …..

নিউজ ডেস্ক :আওয়ামী লীগের সভাপতিমণ্ডলিতে নতুন করে জায়গা করে নিয়েছেন সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। এছাড়া এ তালিকায় যোগ হয়েছে নুরুল ইসলাম নাহিদ, ড. আব্দুর রাজ্জাক, ফারুক খান, আব্দুল মান্নান খান, রমেশ চন্দ্র সেন ও পিযুস ভট্টাচার্যের নাম।

এছাড়া এবারের সভাপতিমণ্ডলির তালিকায়ও রয়েছে আগের কমিটির সৈয়দা সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, কাজী জাফরুল্লাহ,  অ্যাড. সাহারা খাতুন ও ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের নাম। বাদ পড়েছেন নূহ-উল-আলম লেনিন ও সতীশ চন্দ্র রায়। বিলুপ্ত কমিটির সভাপতিমণ্ডলির সদস্য ওবায়দুল কাদের পেয়েছেন সাধারণ সম্পাদকের দায়িত্ব।

একইসঙ্গে ২০তম জাতীয় সম্মেলনে চারজনকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে। পুনঃনির্বাচিত হয়েছেন মাহবুব উল আলম হানিফ, ডা. দিপু মনি ও অ্যাড. জাহাঙ্গীর কবির নানক। এ তালিকায় নতুন যোগ হয়েছে আব্দুর রহমানের নাম। এছাড়া কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন এইচ এম আশিকুর রহমান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন