News71.com
 Bangladesh
 23 Oct 16, 11:42 PM
 335           
 0
 23 Oct 16, 11:42 PM

আগামী নির্বাচনকে কেন্দ্র করেই সকল কর্মকাণ্ড পরিচালিত হবে'।। প্রধানমন্ত্রী

আগামী নির্বাচনকে কেন্দ্র করেই সকল কর্মকাণ্ড পরিচালিত হবে'।। প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, আগামী নির্বাচনকে কেন্দ্র করেই এখন থেকে আওয়ামী লীগ নেতা-কর্মীদের সকল কর্মকাণ্ড পরিচালিত হবে। তিনি বলেন, ‘আগামী নির্বাচনে জয়ী হয়ে আমরা আবারো জনগণকে সেবা করার সুযোগ গ্রহণ করতে চাই এবং আমাদের সকল কর্মকাণ্ড এখন নির্বাচনকে কেন্দ্র করেই পরিচালিত হবে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিকেলে দলীয় কাউন্সিলে টানা অষ্টম বারের মত আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ার পর সংক্ষিপ্ত ভাষণে একথা বলেন। আওয়ামী লীগের দুই দিনব্যাপী ২০তম ত্রিবার্ষিক জাতীয় কাউন্সিল বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শেষ হয়।

২০১৯ সাল নাগাদ আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে ইঙ্গিত করে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, তাঁর দলকে নিয়ে নির্বাচনে কোন প্রশ্ন উঠুক -এটা কোনভাবেই কাম্য নয়।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমি কখনই চাইবো না- আগামী নির্বাচনে আওয়ামী লীগকে নিয়ে কোন প্রশ্ন উঠুক। আমি চাই- আমাদের দল নির্বাচনে জয়ী হয়ে আবারো জনগণকে সেবার করার সুযোগ লাভ করুক।’

আওয়ামী লীগের মতো বৃহৎ একটি রাজনৈতিক দলের সভাপতির দায়িত্ব পালনকে গুরুদায়িত্ব উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এই দায়িত্ব সর্বোচ্চ নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে সম্পাদনে তিনি সচেষ্ট থাকবেন।
তিনি বলেন, ‘আপনারা আবারো আমার ওপর এই গুরুদায়িত্বটি অর্পণ করেছেন এবং আমি এই দায়িত্ব সর্Ÿোচ্চ আন্তরিকতার ও নিষ্ঠার সঙ্গে পালনে সচেষ্ট থাকব।’

দলের সভাপতি এবং প্রধানমন্ত্রী হিসেবে একইসঙ্গে দায়িত্ব পালন খুব কঠিন মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা আবারো আমাকে সেই কঠিন দায়িত্বই অর্পণ করেছেন এবং আমি সেটা গ্রহণও করেছি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা উল্লেখযোগ্য হারে দারিদ্র্য বিমোচনে সক্ষম হয়েছি। কিন্তুু আমরা একে শূণ্যের কোঠায় নামিয়ে আনতে চাই।...আমি এ বিষয়ে আপনাদের সকলের সহযোগিতার মাধ্যমে লক্ষে পৌঁছুতে চাই।’
প্রধানমন্ত্রী বলেন, কেউ না খেয়ে থাকবে না, গৃহহীন থাকবে না, বিনা চিকিৎসায় কষ্ট পাবে না। আমরা সরকারের পক্ষ থেকে সব ধরনের উদ্যোগ নেব।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন