
নিউজ ডেস্ক: বগুড়া শহরের নিশিন্দা এলাকায় অভিযান চালিয়ে চার কারখানার মালিককে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে ওই এলাকায় জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. তায়েব উর রহমান আশিক এর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ৬ (ক) ধারা লঙ্ঘন করে পলিথিন উৎপাদন করায় ওই এলাকার দুই কারখানার মালিককে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন করায় তাজ সেমাই ফ্যাক্টরির মালিককে ৪০ হাজার ও কাশবন বেকারির মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।