News71.com
 Bangladesh
 24 Oct 16, 06:33 PM
 246           
 0
 24 Oct 16, 06:33 PM

রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেফতার ৪২।।

রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেফতার ৪২।।

নিউজ ডেস্কঃ রাজধানী ঢাকায় মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদকসহ ৪২ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।আজ বিকেলে আটকের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদুর রহমান।

তিনি বলেন, ২৩ অক্টোবর সকাল ৬টা থেকে ২৪ অক্টোবর  সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে ৪ হাজার ৩শ’ পিস ইয়াবা, ৫শ’ ৫ গ্রাম হেরোইন, ৬ কেজি গাঁজা, ৬টি ইনজেকশন ও ১৪ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন