News71.com
 Bangladesh
 24 Oct 16, 07:59 PM
 288           
 0
 24 Oct 16, 07:59 PM

নিঃস্ব, ভূমিহীন মানুষের তালিকা তৈরি করুন : প্রধানমন্ত্রী

নিঃস্ব, ভূমিহীন মানুষের তালিকা তৈরি করুন : প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ নবনির্বাচিত কমিটি ও জেলার সভাপতি-সাধারণ সম্পাদকদের সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী বলেছেন, আপনারা যাঁর যাঁর এলাকার নিঃস্ব, ভূমিহীন মানুষের তালিকা তৈরি করেন। আমরা তাঁদের ঘরবাড়ির ব্যবস্থা করব, জীবন-জীবিকার ব্যবস্থা করব। তিনি বলেন, আপনাদের মনে রাখতে হবে, জনগণের জন্য কাজ করা জাতির পিতা আমাদের শিখিয়েছেন।’ তিনি বলেন, দেশের কোনো মানুষ নিঃস্ব, ভূমিহীন থাকবে না, দরিদ্র থাকবে না।

আজ বিকেলে গণভবনে আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটি ও জেলার সভাপতি-সাধারণ সম্পাদকদের সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। জঙ্গিবাদের বিষয়ে নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরা জঙ্গিবাদ কখনো আশ্রয় দিই না, দেব না। ছাত্রদের ওপর শিক্ষকদের খেয়াল রাখতে হবে। মা-বাবাকে সন্তানের খোঁজ রাখতে হবে। কারও ছেলেমেয়ে যেন বিপথে না যায়, এ ব্যাপারগুলো আপনাদের দেখতে হবে। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জঙ্গিবাদের বিষয়ে যথেষ্ট সজাগ রয়েছে। তারপরও এ বিষয়টি শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ছেড়ে দিলে চলবে না। আপনাদেরও খেয়াল রাখতে হবে।

নেতা-কর্মীদের প্রতি আগামী নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আপনাদের জনগণের কাছে যেতে হবে। সরকারের উন্নয়নকাজগুলোর কথা জনগণকে জানাতে হবে। জনগণের জন্য কাজ করতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন