News71.com
 Bangladesh
 24 Oct 16, 08:03 PM
 259           
 0
 24 Oct 16, 08:03 PM

বাংলাদেশের অধিকাংশ নারীরা অধিকার বঞ্চিত: রওশন এরশাদ

বাংলাদেশের অধিকাংশ নারীরা অধিকার বঞ্চিত: রওশন এরশাদ

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, নারীর ক্ষমতায়ন নিয়ে বিশ্বব্যাপী কাজ হলেও অধিকাংশ দেশে নারীরা অধিকার বঞ্চিত। উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে নারী ও পুরুষের মধ্যে পারস্পরিক সম্মান ও শ্রদ্ধাবোধের মাধ্যমে বিশ্বের প্রতিটি দেশে নারীদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। তিনি নারী অধিকার প্রতিষ্ঠায় এক যোগে কাজ করার জন্য বিশ্বের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন।

আজ দুপুরে সুইজারল্যান্ডের আজধানী জেনেভায় ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ)- এ সদস্যভুক্ত রাষ্ট্রের নারী সংসদ সদস্যদের সভায় তিনি এ কথা বলেন। এ সময় সংসদ সদস্য সেলিম উদ্দিন, এম এ আওয়াল, রেজওয়ান আহমদ তৌফিক, নাছিমা ফেরদৌসী ও রওশন আরা মান্নান এবং জেনেভাস্থ বাংলাদেশি অ্যাম্বাসীর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিরোধী দলীয় নেতা আরো বলেন, দীর্ঘ ২৫ বৎসর ধরে আন্তর্জাতিক বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়ামে এ বিষয়ে আলোচনা হলে প্রকৃতপক্ষে নারীর ক্ষমতায়নে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। বাংলাদেশের প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, জাতীয় সংসদের স্পিকার ও সংসদ উপনেতা নারী হলেও প্রকৃত অর্থে নারীর ক্ষমতায়ন হয়নি। এ বিষয়ে আইপিইউ কাজ করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এ সময় রওশন এরশাদ আগামী পহেলা এপ্রিল থেকে ৫ এপ্রিল অনুষ্ঠিতব্য ১৩৬ তম আইপিইউ সম্মেলনে অংশগ্রহনের জন্য বিশ্বের নেতৃবৃন্দের আমন্ত্রণ জানান। পরে তিনি সেখানে বাংলাদেশি ষ্টল পরিদর্শন করেন এবং আইপিইউতে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন