News71.com
 Bangladesh
 25 Oct 16, 01:32 AM
 250           
 0
 25 Oct 16, 01:32 AM

ঢাকার রমনা এলাকায় স্কুলছাত্রী ধর্ষণ, যুবক গ্রেপ্তার

ঢাকার রমনা এলাকায় স্কুলছাত্রী ধর্ষণ, যুবক গ্রেপ্তার

নিউজ ডেস্কঃ ঢাকার রমনার আমবাগান এলাকায় এক স্কুলছাত্রীকে (১৪) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত যুবক মানিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার রাত প্রায় ১২টার দিকে এ ঘটনা ঘটেছে। আজ ওই ছাত্রীর বাবা জানান, তারা আমবাগান এলাকায় একটি টিনশেড বাসায় ভাড়া থাকেন। রবিবার তার ছোট মেয়ে অসুস্থ্য হলে তিনি ও তার স্ত্রী ছোট মেয়েকে আদ-দ্বীন হাসপাতালে নিয়ে যান।

এ সময় তার বড় মেয়ে বাসায় একা ছিল। রাত পৌনে ১২টার দিকে তারা বাড়িতে ফিরে দেখেন পাশের বাড়ির মানিক তার ঘর থেকে বের হচ্ছে। এ সময় তার মেয়ের চিৎকার শুনতে পান। তখন তিনি মানিককে ধরে ফেলেন। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদি হয়ে সোমবার দুপুরে রমনা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) এনামুল এই ঘটনা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মানিককে গ্রেপ্তার করা হয়েছে। ধর্ষণের শিকার মেয়েটিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে সোমবার রাত ৯টার দিকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন